বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিব বাজারে এবার ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৯:১১ এএম

আন্তর্জাতিব বাজারে এবার ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে।  বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে ৮১.৯৭ ডলারে দাঁড়িয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 
বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদার পূর্বাভাস কমানো হয়েছে।

তবে একই সংঘাতের কারণে তেল সরবরাহে সম্ভাব্য সংকট বাজারে দাম আরও বড়ভাবে কমে যাওয়ার পথে বাধা তৈরি করছে।

বুধবার প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে ওপেক ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেল করেছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!