ডেইলি খবর ডেস্ক: ইরান যুদ্ধের অবসান খুব শিগগিরই হতে পারে এবং সম্ভবত সেটি মধ্যবর্তী নির্বাচনের পরে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অ্যালাবামায় এক র্যালিতে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের ।ব্রেকিং নিউজ
এদিন র্যালিতে ট্রাম্প জিজ্ঞেস করেন যে তেহরানে কার সঙ্গে আমরা আলোচনা করবো, সেখানে চুক্তি করার জন্য কেউ নেই। তিনি কৌতুকের সুরে বলেন, নক নক, বাড়িতে কেউ নেই।
এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। সেই সঙ্গে ইরানের অর্থনীতি প্রায় ৩১০ শতাংশ মুদ্রাস্ফীতিতে ভুগছে।মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও বলেন, যুদ্ধ একবার শেষ হলে অবিলম্বে তেলের দামে পতন হবে।ঠ¦াণ ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :