সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হচ্ছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:০৫ পিএম

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হচ্ছে

ডেইলি খবর ডেস্ক: পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ে ফেলেছে বিজেপি। ভারতীয় সময় বেলা ১২টায় ফলাফলের যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে তাতে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দুত্ববাদী দল ক্ষমতায় বসতে চলেছে। সোমবার সকাল থেকে ভোট গণনা শুরুর প্রথম চার ঘণ্টায় ফলাফলের যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি আসনে এগিয়ে গেছে। মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রথম দিকে এগিয়ে থাকলেও পরের দিকে ক্রমশ পিছিয়ে পড়ে। রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো মমতা এগিয়ে কখনো শুভেন্দু এগিয়ে।
নিজের ঘর হিসেবে পরিচিত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার জয়ের লক্ষ্যে দাঁড়িয়েছিলেন। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভরানীপুরে মমতাকে হারানোরকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। তবে অষ্টম রাউন্ড গণনার শেষে মমতা ৮০০০ ভোটে এগিয়ে গেছেন। শুভেন্দু পিছিয়ে পড়েছেন। অবশ্য নন্দীগ্রামে শুভেন্দু অনেক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সময় বেলা ১২টায় প্রাথমিত ভোট গণনার পরে ফলের যে গতিপ্রকৃতি জানা যাচ্ছে তাতে বিজেপি ১৮৩ টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০২ টিতে। এদিকে এবারই শূণ্য আসনের তকমা ঘুচিয়ে বামফ্রন্ট খাতা খুলতে চলেছে। সিপিআইএম ২টি আসনে জয় নিশ্চিত করেছে। কংগ্রেস এ পর্যন্ত কোনও আসনে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে পারেনি। কংগ্রেসের মৌসম বেনজির নূর বা তিন দশক পরে রাজ্য রাজনীতিতে ফিরে আসা অধীর রঞ্জন চৌধুরি পিছিয়ে আছেন। অন্যান্যরা ৬টি আসনে এগিয়ে রয়েছেন।
তৃণমূল কংগ্রেসের অনেক উল্লেখযোগ্য প্রার্থী এ পর্যন্ত পিছিয়ে রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মানস ভুইঞা, দেবাশীষ কুমার, গৌতম দেব, শশী পাজাঁ, উদয়ন গুহ, পরেশ অধিকারী প্রমুখ। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনঃনির্বাচনের সিদ্ধান্ত হওয়ায় সোমবার ভোট গণনা চলছে ২৯৩টি আসনে। এর মধ্যে ১৪৭ টি আসনে যে দল পৌঁছে যাবে তারাই ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলবে। সব রাজনৈতিক দলের নেতারা গণনার দিকে তীক্ষè নজর রেখেছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই কালীঘাটের বাড়িতে বসে সব গণনা কেন্দ্রের দিকে নজর রেখে চলেছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!