রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত বাহিনী-সৌদি আরব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১১:৪৫ পিএম

চার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত বাহিনী-সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গোষ্ঠীটির ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল ধ্বংস করার দাবি করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। খবর সৌদি গেজেটের।ব্রেকিং নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় এক এশীয় প্রবাসী আহত হয়েছেন। এ ছাড়া এতে একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ ও কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এরপর সেটি আকাশেই ধ্বংস করা হয়।

ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পড়ে একজন এশীয় নাগরিক আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সৌদির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, একই দিনে হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলোও শনাক্ত করে ধ্বংস করে।

এ ছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল নাজরানে একটি স্কুলে আঘাত হানে। এতে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!