ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানকে ধ্বংস করা অথবা চুক্তি করা—দুই পথের একটিতে শিগগিরই যেতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে। একই সঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ঘনিয়ে আসছে।
ট্রাম্প বলেন, ‘হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। আপনাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দিই, অথবা আমরা একটি চুক্তি করি—সময় কিন্তু এসে যাচ্ছে।ফাইল ছবি’

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :