আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মার্কিন সামরিক বাহিনীর আহত এক সদস্য মারা গেছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড রোববার (১ মার্চ) জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছে।সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :