ডেইলি খবর ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন তাদের অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। খবর আলজাজিরার।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রচারিত বক্তব্যে জুলফাকারি দাবি করেন, ইরানি বাহিনীর পাল্টা হামলায় ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো, সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষ কমান্ডার নিহত ও আহত হয়েছেন।
কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই আক্রমণাত্মক সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করছে।
ইরানি এই মুখপাত্র আরও সতর্ক করে দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করে তবে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে ‘আরও ভারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তাদেরকেও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :