মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

যুদ্ধে এবার নতুন কৌশল দেখাতে প্রস্তুত ইরান : গালিবাফ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:৩৬ পিএম

যুদ্ধে এবার নতুন কৌশল দেখাতে প্রস্তুত ইরান : গালিবাফ

ডেইলি খবর ডেস্ক: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘হুমকির মুখে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি নয় ইরান। তিনি বলেন, যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন কৌশল দেখাতে প্রস্তুত ইরান। 
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আলোচনা টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। তিনি নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। খবর দ্য গার্ডিয়ানের। 
গালিবাফ আরও লেখেন,আমরা হুমকির মুখে কোনো আলোচনা যেতে চাই না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচনের জন্য প্রস্তুতি নিয়েছি।
১১-১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম দফা শান্তি আলোচনায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর দুই দেশের মধ্যে প্রথম এ ধরনের যোগাযোগ ছিল এটি। তবে সেই বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!