সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৪

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৮:২৫ পিএম

মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৪

ডেইলি খবর ডেস্ক: পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত দিনে রোববার রাশিয়ার রাজধানী মস্কোতে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একে এ যাবতকালের সবচেয়ে বড় হামলা বলে আখ্যায়িত করেছেন। 

এই নির্বাচনকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখাচ্ছেন। রোববার নির্বাচনের শেষ দিন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মস্কো অঞ্চলে ওই হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। আরও দু’জন নিহত হয়েছেন ইউক্রেনের খেরসন অঞ্চলে।

এই অঞ্চলটি দখল করে রাশিয়া তার নিয়ন্ত্রণে রেখেছে। এখানেও নির্বাচন হয়েছে। নিহত দু’জনের মধ্যে একজন নির্বাচন কর্মকর্তা। আগেই মস্কোতে একটি তেলশোধনাগারে হামলা চালানো হয়েছিল। রোববারের হামলায় তার আরও ক্ষতি হয়েছে। তবে মেয়র সোবিয়ানিন টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেন, শত্রুদের সবচেয়ে বড় হামলার ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। 

সুস্পষ্টভাবে নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা করে এই অপ্রত্যাশিত হামলা চালানো হয়েছে। তবে শত্রুরা সফল হয়নি। উল্লেখ্য, কার্যত বিরোধী দলবিহীন এই নির্বাচনে পার্লামেন্ট দুমা’র জন্য ভোট হচ্ছে। এতে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি সহজেই তাদের বিজয় ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।

ফলে তাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও শক্তিশালী হবে। নির্বাচনের ফলকে পুতিনের নীতি এবং যুদ্ধে জনগণের সমর্থনের প্রমাণ হিসেবে দেখাতে পারেন তিনি। এরই মধ্যে এই যুদ্ধ ৫ম বছরে পড়েছে। ফলে সহসা তা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, তিনদিনে ভোট হয়। এর মধ্যে শনিবার সাইবার হামলা সত্ত্বেও নির্বাচন মসৃণভাবে সম্পন্ন হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!