শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৯:১৩ এএম

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরাানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনো সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের ক্ষেত্রে ওয়াশিংটনের পরমাণু অস্ত্র প্রয়োগের কোনো প্রয়োজন নেই। বহুল আলোচিত ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) কোনো পারমাণবিক বোমা নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রথাগত বা সাধারণ অস্ত্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজমেক্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আনাদুলুর।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন প্রশাসন ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযানে এই বোমা ব্যবহার করতে পারে বলে প্রকাশিত গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট জবাব দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, মাদার অব অল বোম্বস পারমাণবিক কোনো অস্ত্র নয়। এটি স্রেফ একটি বিশাল আকৃতির প্রথাগত বোমা। এটি অনেক বড় একটি বোমা হতে পারে, কিন্তু মোটেও পারমাণবিক কিছু নয়।
ইরানের বিরুদ্ধে মার্কিন পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি বলেন, না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের সেটি করার কোনো প্রয়োজনই নেই।

সাক্ষাৎকারকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না— এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প তাঁর অনাস্থার কথা তুলে ধরে বলেন, সত্যি বলতে, আমি কাউকে বিশ্বাস করি না। রাজনীতির দুনিয়ায় আমি কাউকে বিশ্বাস করি না।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!