ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালিতে দুটি জাহাজ লক্ষ্য করে ইরানের গুলি চালানোর অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের ওভাল অফিসে সিবিএস নিউজের সাংবাদিক অলিভিয়া রিনাল্ডির এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সিবিএস নিউজের সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আজ ইরানি গানবোট দুটি জাহাজে গুলি করেছে। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই রেগে যান ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘আউট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ।’ এ সময় তাকে অনেক রাগান্বিত দেখাচ্ছিল। এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি কেন্দ্র ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, প্রণালিতে জাহাজের ওপর হামলার ঘটনা ঘটেছে।ব্রিটিশ সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের দুটি গানবোট একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :