রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু দাবিকে বাড়াবাড়ি মনে করছে তেহরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু দাবিকে বাড়াবাড়ি মনে করছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি নিয়ে জেদ ধরে আছে, যা তেহরানের কাছে বাড়াবাড়ি বলে মনে হয়েছে।’তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদেহ এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা।
ইরনার প্রতিবেদন অনুযায়ী খাতিবজাদেহ আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। এমনকি বিষয়টি নিয়ে ‘আলোচনারও কোনো সুযোগ নেই।সূত্র: আলজাজিরা

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!