রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

২২ কোটি ডলারের তেল নিয়ে অবরোধ এড়িয়ে গেল ইরানের ট্যাংকার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৪০ এএম

২২ কোটি ডলারের তেল নিয়ে অবরোধ এড়িয়ে গেল ইরানের ট্যাংকার

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ এড়িয়ে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে।ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।মার্কিন অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরানের জলসীমায় ছিল। এরপর দীর্ঘ সময় ধরে জাহাজটির ট্র্যাকিং সিস্টেম (এআইএস) বন্ধ রাখা হয়, ফলে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এদিকে ইরান দাবি করেছে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে অবরোধ ভেঙেছে। তবে যুক্তরাষ্ট্রের মতে, তারা ৪১টি ইরান-সংশ্লিষ্ট জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।তথ্যসূত্র : আলজাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!