মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১০:৫৩ এএম

হরমুজ প্রণালি ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধে আপাতত সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করেছিল অ্যাক্সিওস। জবভবৎবহপব

রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত’ নিয়েছে। আরেক কর্মকর্তা জানান, দুই পক্ষ আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে।


মার্কিন কর্মকর্তাদের বরাতে আরও জানা গেছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় নতুন করে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকে সমঝোতা স্মারকের সব বিষয় নিয়ে আলোচনা হবে।

নর
তবে অ্যাক্সিওসের দাবি, আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালি। আর এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের প্রধান নিক স্টুয়ার্টও অংশ নিতে পারেন।

এদিকে এ বিষয়ে তেহরান বা ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত দুই দিন ধরে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরানের নাজুক সমঝোতাকে নতুন করে পরীক্ষার মুখে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান হামলা অব্যাহত রাখলে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!