বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা শুরু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৯:২৬ পিএম

দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা শুরু

ডেইলি খবর ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা শুরু করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

যুদ্ধের অবসানে রোমে যখন বৈরুত ও তেলআবিবের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক চলছিল তখন এই হামলার খবর এলো।

এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে নির্ভুল হামলা শুরু হয়েছে।
এর আগে ইসরাইল লেবাননের মানসৌরি গ্রামে বাসিন্দাদের দ্রুত সরিয়ে যাওয়ার আহ্বান জানান।সংগৃঞীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!