শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:০২ এএম

এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

ডেইলি খবর ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ শুক্রবার (২২ মে) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সানার প্রতিবেদন অনুযায়ী, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলাগুলো মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে।
সীমান্তবর্তী এই অঞ্চলে আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই গোলন্দাজ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!