ডেইলি খবর ডেস্ক: জালিয়াতির অভিযোগ ও তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।এবড়মৎধঢ়যরপ জবভবৎবহপব
গত বুধবার (৯ সেপ্টেম্বর) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসকে পাঠানো এক চিঠিতে তিনি অবিলম্বে দায়িত্ব ত্যাগের সিদ্ধান্ত জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের নতুন কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে উত্থাপিত আর্থিক ও তথ্যাগত জালিয়াতির তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের ধাক্কা এখন তার পরিবারের সদস্যদের ওপরও এসে পড়েছে। হাসিনা সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব অভিযোগের জেরে ২০২৪ সালের শুরুর দিকে দায়িত্ব নেওয়া সায়মা ওয়াজেদকে ২০২৫ সালের জুলাইয়ে বাধ্যবাধকতামূলক এবং পরবর্তীতে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়। সংস্থাটির আইনজীবীদের মতে, চীন সফরে ৯০১ ডলারের আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতি ছাড়াও বাংলাদেশে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।তবে পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও প্রধানের প্রতি অনাস্থা প্রকাশ করে দাবি করেন, তাকে অন্যায়ভাবে কাজে বাধা দেওয়া হয়েছে। দীর্ঘদিন বিনা বেতনে ছুটিতে থাকায় আর্থিক সংকটের মুখে পড়ে বাধ্য হয়েই তিনি পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন।
সংস্থার অভ্যন্তরীণ সূত্রের খবর, ডব্লিউএইচও তাকে অপসারণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। আগামী ১২ অক্টোবর এ পদে নতুন মনোনয়ন আহ্বান এবং ২০২৭ সালের ২৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :