ডেইলি খবর ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির অভাবের কারণে বুধবার তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্সের।
বাজার তথ্য অনুযায়ী, বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৬.৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯১ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৭ ডলারে দাঁড়িয়েছে।এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কই এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে।
এদিকে ইরান থেকে কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ ঝুঁকি নিয়ে আশঙ্কা বেড়েছে।ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :