ডেইলি খবর ডেস্ক: ইরানের ওপর কঠোর অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন মিত্ররা। এতে ইরানের অবস্থা নাজুক হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতেও ভেঙে পড়েনি দেশটি, তেহরানের প্রতিরোধ এখনও অব্যাহত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা তেহরানের সক্ষমতা কমে আসছে বলে যুক্তরাষ্ট্রের করা দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখা ওয়াশিংটনের যুদ্ধজাহাজে হামলার পূর্ণ সক্ষমতা রাখে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে তিনি আরও বলেন, আল্লাহ চাইলে আপনারা দেখবেন। আপনারা এর ফলাফল দেখতে পাবেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :