বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার এডেন বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ১০:১৭ এএম

এবার এডেন বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

ডেইলি খবর ডেস্ক: ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সংলগ্ন এলাকায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিদ্রোহী হুথি নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া প্রাথমিক বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, নিক্ষিপ্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বদর সেন্টারে অবস্থিত সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে আসে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সরাসরি এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় আঘাত হানে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর পরই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এডেন শহর ও এর আশপাশের অঞ্চল। বিস্ফোরণের পরপর ইন্টারসেপ্টর থেকে প্রতিহতকারী গোলাবর্ষণের শব্দও শোনা যায়।

হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। এই হামলার পর বিমানবন্দর সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!