শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:১৩ পিএম

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইল আবার হামলা চালালে যুদ্ধ ভারত মহাসাগর ও এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক ভিডিওতে তিনি এ হুমকি দেন।

সাফাভি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে সংঘাত ইতোমধ্যে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এর বিস্তার আরও বাড়তে পারে এবং তা ভারত মহাসাগর ও সম্ভবত এর বাইরেও পৌঁছাতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আবার শুরু হলে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পরিকল্পনা প্রস্তুত করেছে বলেও জানান তিনি।

ইয়েমেনের হুতিদের প্রশংসা করে সাফাভি বলেন, তারা লোহিত সাগরের উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনিরা নিজেদের ভূখণ্ডের অখণ্ডতায় হস্তক্ষেপকারী যেকোনো আক্রমণকারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সাফাভি সতর্ক করে বলেন, আমেরিকানরা নতুন করে যুদ্ধ শুরু করলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিকে কেন্দ্র করে তাদের চোখের সামনেই একটি নতুন যুদ্ধফ্রন্ট খুলে যেতে পারে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!