বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি চান ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

ইরান-ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি চান ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আগে থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে অবিলম্বে ‘যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইরান ও ইসরায়েল এখন ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে।’ কারও বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে। 
ট্রাম্প আরও লিখেছেন, ‘একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। পরিস্থিতি দ্রুত গতিতে এগিয়ে যাওয়া উচিত।’ এর আগে পৃথক এক পোস্টে ট্রাম্প লিখেন, তেল আবিব ও তেহরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে। 
যুদ্ধ অবসানের জন্য একটি প্রাথমিক চুক্তি খুব কাছাকাছি আছে বলে গত কয়েক সপ্তাহ ধরে দাবি করছেন ট্রাম্প। কিন্তু এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। সোমবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ড সতর্ক করে বলেছে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যেকোনো ধরনের আগ্রাসনের জোরালো জবাব দেওয়া হবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র বলেন, যদি আগ্রাসন ও শত্রুতামূলক আচরণ অব্যাহত থাকে, তবে তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!