আন্তর্জাতিক ডেস্ক: ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ দাবি সরাসরি নাকচ করেছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো পরিস্থিতিতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি এবং এর অংশ হিসেবে তেহরান তাদের ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করায় দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :