শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতের উত্তরের সব সৈকত বন্ধ, নেপথ্যে কী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৮:১৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতের উত্তরের সব সৈকত বন্ধ, নেপথ্যে কী

ডেইলি খবর ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের উত্তরের রাস আল খাইমাহ আমিরাতের সব সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনার একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহতে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সৈকত বন্ধের পর রাস আল খাইমাহ কর্তৃপক্ষও একই পদক্ষেপ নিয়েছে।
রাস আল খাইমাহ পুলিশের জেনারেল হেডকোয়ার্টার্সের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আমিরাতটির জনসেবা বিভাগ সৈকত বন্ধের ঘোষণা দেয়। তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!