শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

আফগানিস্তানে ২৭৪ তালেবান সেনা নিহত, দাবি পাকিস্তানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৩২ পিএম

আফগানিস্তানে ২৭৪ তালেবান সেনা নিহত, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানে সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের অভিযানে আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।তবে আল জাজিরা স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানে হামলা করে তালেবানের ৭৪টি নিরাপত্তা চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়। এছাড়াও ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে। অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!