ডেইলি খবর ডেস্ক: ইরান শান্তিচুক্তিতে সম্মত না হলে দেশটিতে আরও উচ্চমাত্রার সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনবিসির।বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রস্তাবে রাজি হলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে চুক্তি না হলে ‘আগের চেয়ে আরও বেশি তীব্রতায় বোমা হামলা শুরু হবে’ বলেও সতর্ক করেন তিনি।
এই মন্তব্যের আগে এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই মাসের যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তেহরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রতিক্রিয়া আশা করছে ওয়াশিংটন, যার ভিত্তিতে একটি সংক্ষিপ্ত চুক্তিপত্র তৈরি হতে পারে।
এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তেলের দাম কমেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ফিউচার, ইউরোপীয় শেয়ার এবং বৈশ্বিক বন্ড বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।অন্যদিকে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শেষের প্রস্তাব সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। একই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব তারা পর্যালোচনা করছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :