ডেইলি খবর ডেস্ক:কাগজে-কলমে যুদ্ধবিরতি চললেও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান।
সোমবার দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী একঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে অনলাইনে পাঠদানের নির্দেশ দিয়েছে সরকার।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে ধেয়ে আসা ১২টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। প্রায় এক মাস পর আজই প্রথম দেশটির সাধারণ মানুষের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা (এমার্জেন্সি অ্যালার্ট) পাঠানো হয়। দুবাই ও আবুধাবির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি দ্রুত সামাল দিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, আজ ৫ মে (মঙ্গলবার) থেকে আগামী ৮ মে (শুক্রবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে এই চারদিন ‘ডিসট্যান্স লার্নিং’ বা অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান চলবে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :