শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

সংঘাত সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশাল ব্যবধান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:১৭ পিএম

সংঘাত সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশাল ব্যবধান

ডেইলি খবর ডেস্ক: ইরান যুদ্ধ বিরতির মধ্যে এখন পর্যন্ত যুদ্ধবিরতি প্রচেষ্টা ভেঙে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দাবি করছে, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। অন্যদিকে, ইরান অভিযোগ তুলেছে, ইসরায়েল ও আমেরিকা এটি লঙ্ঘন করছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তার দেশ এখনো যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পর্যালোচনা করছে। কিছু গণমাধ্যমে বলা হয়েছে বৃহস্পতিবারই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে এই প্রস্তাবের জবাব পাঠানোর কথা ছিল ইরানের। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানি কর্মকর্তারা বারবার বলছেন যে পর্যালোচনা এখনো শেষ হয়নি।আশ্চর্যের বিষয় হলো-পাল্টাপাল্টি সামরিক হামলা ও সংঘাত চললেও দুই পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। দৃশ্যত, উভয় পক্ষই এই সংকট সমাধানে একে অপরের সাথে কূটনৈতিকভাবে যুক্ত থাকতে আগ্রহী।ইরানের প্রতিক্রিয়া পাওয়ার পরেই পুরো পরিস্থিতি স্পষ্ট হবে। তবে এখন পর্যন্ত ইরানি কর্মকর্তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবি অত্যন্ত অযৌক্তিক, অবাস্তব এবং সর্বোচ্চ পর্যায়ের। দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনো বিশাল ব্যবধান বিদ্যমান, যা একটি টেকসই সমঝোতায় পৌঁছানোর পথে বড় বাধা।সূত্র : আল-জাজিরা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!