শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ১০:৩১ পিএম

ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক তেল ট্যাংকারে হামলা ও ইরানে পুনরায়
সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বেড়েই চলছে। বর্তমানে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে পৌঁছেছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান অপরিশোধিত তেলের বাজার ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দামও প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলারে বেচাকেনা হচ্ছে।

এর ফলে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ধারা বজায় রইল। কেবল চলতি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।

সম্প্রতি বিশ্বব্যাংক এক সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অব্যাহত যুদ্ধ ও সংঘাতের কারণে এ বছর বিশ্ববাজারে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, সার্বিক পরিস্থিতি বিচারে চলতি বছরেই মোট জ্বালানি খরচ গড়ে প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেতে পারে। ফাইল ছবি, সূত্র: আল-জাজিরা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!