ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালিতে মাইন হামলায় চারটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটিতে আগুন ধরে যায়। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।সংবাদ বিশ্লেষণ
এদিকে বৃটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে বিস্ফোরক দিয়ে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তবে জাহাজের ক্রুরা নিরাপদে আছেন। ওমানের খাসাব থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই ঘটনা ঘটে।
সংস্থাটি জানায়, একটি ছোট নৌকা ট্যাংকারটির কাছে এসে পানির স্তরের ওপরে দুটি বিস্ফোরক যুক্ত করে দেয়। এর ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং জাহাজটি সাময়িকভাবে বিকল হয়ে পড়ে। পরে ক্রুরা আগুন নিভিয়ে ফেললে ট্যাংকারটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। এই ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :