বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:১৮ পিএম

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার কারণে আজ বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের। আজ বিশ্ববাজারের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে।বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ইতিবাচক মন্তব্য করায় গত সেশনে তেলের দাম প্রায় ৫ শতাংশের বেশি কমেছিল। তবে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দীর্ঘ দিন বন্ধ থাকায় বাজারে যে তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে, তা রাতারাতি কাটার কোনো লক্ষণ নেই।
মূলত এই দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা ও মার্কিন জ্বালানি তেলের মজুত টানা চতুর্থ সপ্তাহের মতো কমে যাওয়ায় তেলের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। ওপেকের মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত কোনো স্থায়ী চুক্তি না হলে অপরিশোধিত তেলের বাজার এই উচ্চ মূল্যেই স্থিতিশীল থাকতে পারে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!