রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ইরান সরাসরি আলোচনায় আগ্রহী দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের, অস্বীকার তেহরানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪৮ পিএম

ইরান সরাসরি আলোচনায় আগ্রহী দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের, অস্বীকার তেহরানের

ডেইলি খবর ডেস্ক: ওয়াশিংটনের হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নমনীয়তা প্রদর্শন করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, তেহরান এখন সরাসরি আলোচনায় বসতে আগ্রহী।এ আলোচনার অংশ হিসেবে মার্কিন কর্মকর্তা জারেড কুশনার ও স্টিভ উইটকফের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো (সরাসরি) বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে।’
মুখপাত্র নিশ্চিত করেন, মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই. ছবি-সংগৃহীত

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!