বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১১:৫৯ পিএম

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্র:  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: ইরান যেন কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা বা অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ’ নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর আল জাজিরার।

‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি’র বার্ষিক সম্মেলনে এক আলোচনায় হেগসেথ বলেন, ‘বিক্ষোভকারীরা যত স্লোগানই দিক না কেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র হাতে পাবে না।’
বক্তব্য দেওয়ার সময় হেগসেথ যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের হট্টগোলের মুখে পড়েন। এ সময় এক বিক্ষোভকারী তাকে ‘যুদ্ধাপরাধী’ ও আরেকজন ‘ভীরু’ বলে চিৎকার করে ধিক্কার জানান।পেন্টাগন ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে হেগসেথ আরও বলেন, হরমোজ প্রণালিসহ আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিয়ন্ত্রণ বজায় রাখার পূর্ণ ক্ষমতা মার্কিন সেনাবাহিনীর রয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!