শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ইরানের ওপর অবরোধ কার্যকরে তেলবাহী ট্যাংকারে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:৪৫ পিএম

ইরানের ওপর অবরোধ কার্যকরে তেলবাহী ট্যাংকারে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্তক: ইরানের ওপর নতুন করে আরোপ করা নৌ অবরোধ কার্যকর করতে গিয়ে পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ট্যাংকারটি সতর্কবার্তা অমান্য করে ইরানের বৃহত্তম তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের দিকে অগ্রসর হচ্ছিল।


মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘বেলমা’ নামের ট্যাংকারটি একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় একটি মার্কিন যুদ্ধবিমান জাহাজটির ধোঁয়া নির্গমন চিমনিতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ফলে জাহাজটি অচল হয়ে পড়ে। খবর বিবিসির।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ জারি করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালিয়েছে। এ ঘটনার পর দু‍‍`দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হয় এবং ট্রাম্প আগের যুদ্ধবিরতিকে শেষ বলে ঘোষণা দেন।

মার্কিন কর্মকর্তারা জানান, একই সময় আরও দুটি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে তারা তা মেনে নেয় এবং নিরাপদে সরে যায়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, বেলমা ট্যাংকারটি মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করে উপসাগরে প্রবেশ করে এবং সর্বশেষ খার্গ দ্বীপ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি তেলবাহী জাহাজ ‘ফুয়াও’ পাকিস্তানের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছিল, সেটিও পথ পরিবর্তন করে ইরানের জলসীমায় ফিরে গেছে।

গত ১৭ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল। ওই সময় ইরান প্রায় ৭ কোটি ৪০ লাখ ব্যারেল তেল, যার আনুমানিক মূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রপ্তানি করতে সক্ষম হয়।

তবে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্র সেই সুবিধা বাতিল করে আবারও কঠোর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ কার্যকর করেছে।

এদিকে নতুন উত্তেজনার প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার মাত্র ১১টি তেলবাহী ও পণ্যবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যা সংঘাত শুরুর আগের দৈনিক গড়ের তুলনায় অনেক কম। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!