সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:২৯ এএম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন

ডেইলি খবর ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো।রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল–জাজিরা
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আল–জাজিরা জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সূত্র: আল–জাজিরা।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!