সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:২৬ এএম

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ডেইলি খবর ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একের পর এক রকেট,ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। 
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়,উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক ‍‍`আক্রমণকারী ড্রোন‍‍` পাঠানো হয়েছে।এ ছাড়া উত্তর ইসরাইলের মানারা ও জার‍‍`ইত জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!