ডেইলি খবর ডেস্ক: সৌদিতে হুতিদের চলমান হামলার ক্ষেপণাস্ত্র এবার পড়ল মক্কা-মদিনায়! তবে সৌদি আরব এই হামলার তথ্য অস্বীকার করেছে। হুতি বিদ্রোহীরা বলেছে হামরার স্থান ওটাই। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার পর তার ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার মক্কা ও মদিনা অঞ্চলে গিয়ে পড়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিতাংশ একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে।
সৌদি সিভিল ডিফেন্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানায়, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে পড়েছে।
তবে ইসলামের পবিত্রতম এই দুই নগরীকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি নস্যাৎ করে বলেন, ‘সৌদি শত্রুপক্ষ আমাদের বাহিনী কর্তৃক মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হামলা চালানোর যে প্রচার চালাচ্ছে, তা এক চরম ও বিশাল মিথ্যাচার।’
এর আগে শনিবার দিনের শুরুতেই জরুরি পরিস্থিতিতে নাগরিক ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অধীনস্থ সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মক্কাসহ পশ্চিমের চারটি প্রদেশে ‘সম্ভাব্য বিপদের’ তীব্র আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছিল। সেই সঙ্গে বাসিন্দাদের দ্রুততম সময়ে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই হুতি বিদ্রোহীরা দাবি করেছিল, তারা শুক্র ও শনিবারজুড়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। যার মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল কারখানা, একটি পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি রয়েছে।ইয়াহিয়া সারি জানান, তাদের যোদ্ধারা রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ‘দুই ধাপে’ হামলা চালিয়েছে।
পাশাপাশি দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর, দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং ‘পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অপরিশোধিত তেলের পাম্পিং স্টেশন ও পাইপলাইনে’ সফল আঘাত হেনেছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হুতি বিদ্রোহীরা দক্ষিণ উপকূলবর্তী শহর ও বন্দর নগরী এডেনে তাদের কোস্ট গার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংগৃহীত ছবি, সূত্র : এনডিটিভি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :