ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান বাস্তবায়ন করা কঠিন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি এই উদ্যোগ হিতে বিপরীত হতে পারে
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ট্রাম্প বিষয়টির জটিলতা অনেকটাই অবমূল্যায়ন করছেন।
তিনি বলেন, এটি অত্যন্ত কঠিন একটি কাজ। যুদ্ধজাহাজগুলো ধীরগতিতে চলাচল করে—প্রতি ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) গতিতে। এগুলো বিশাল আকারের লক্ষ্যবস্তু, আর হরমুজ প্রণালি খুবই সরু একটি জলপথ।
এলমাসরি আরও বলেন, ইরান চাইলে সহজেই ওই প্রণালিতে থাকা জাহাজগুলোর ওপর হামলা চালাতে পারে। কারণ, ইরানের শাহেদ ড্রোনগুলোর পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার পর্যন্ত, আর হরমুজ প্রণালি ইরানের মূল ভূখণ্ডের খুব কাছেই অবস্থিত।
তার ভাষায়, ইরান চাইলে খুব সহজেই ওই প্রণালিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, পুরো পরিস্থিতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রস্তাবনা। এ কারণেই অনেক বীমা কোম্পানি এখন জাহাজ বা জাহাজের নাবিকদের জন্য বীমা দিতে অনিচ্ছুক। সূত্র : আল-জাজিরা।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :