মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:৫৬ এএম

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়া একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন। জাহাজটি জাভা সাগরে চলাচল করছিল। এ সময় এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এখন জাহাজটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে তারা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্নের আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগর। এ সময় জাহাজটি বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে ছিল।

জাহাজটি কী ডুবে গেছে নাকি অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনো জানা যায়নি। ফলে কোনো হতাহতের খবরও এখনো জানা যায়নি।

বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিকে খুঁজে বের করতে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাহাজটি পাড়ি দেওয়ার জন্য উত্তাল সমুদ্রের কবলে পড়ে। এরপর থেকে এটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। সংগৃহীত ছবি,সূত্র: এপি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!