রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:৫৪ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

ডেইলি খবর ডেস্ক; সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় কার্যালয় রয়েছে। জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। অন্যদের মধ্যে রয়েছেন কোম্পানিটির ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়ে।এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।সংগৃহীত ছবি

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!