ডেইলি খবর ডেস্ক: পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের শেনজেনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক ত্রিপক্ষীয় সম্মেলনের পর দেওয়া এক যৌথ ঘোষণায় এ কথা জানিয়েছেন দেশ তিনটির নেতারা।
তিনি দেশের নেতারা ঘোষণা করেন, পারমাণবিক যুদ্ধে ‘জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়’।
‘শান্তির পথে ঘোষণা’ শীর্ষক এক যৌথ বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপে যুক্ত হতে সম্মত হন।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে তিন নেতার বৈঠকের পর প্রকাশিত ঘোষণায় জাতিসংঘের সংস্কার, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের নীতিমালা নিয়েও অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।
ঘোষণায় বলা হয়, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের সংস্কারের বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। যাতে সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকরভাবে সাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তার মৌলিক দায়িত্ব পালন করতে পারে।’
তিন দেশ আরও জানিয়েছে, ‘সব দেশের কল্যাণে’ পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ ক্ষেত্রে জ্বালানির স্থিতিশীল সরবরাহের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, ‘তিন নেতা উল্লেখ করেছেন, রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টি মেনে চলা গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য সংস্থার ‘তাদের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়’ বলেও একমত হয়েছেন তারা।
চীন আয়োজিত দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে শেনজেনে বৈঠক করেন পুতিন, ট্রাম্প ও শি। বুধবার শুরু হওয়া এ সম্মেলনে ২১টি সদস্য অর্থনীতির নেতারা ও প্রতিনিধিরা অংশ নেন। সংগৃহীত ছবি, সূত্র: আনাদোলু

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :