শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা হলে ছাড় নয়, সীমান্তে প্রস্তুত ইরানের সেনারা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১২:০৬ এএম

হামলা হলে ছাড় নয়, সীমান্তে প্রস্তুত ইরানের সেনারা

ডেইলি খবর ডেস্ক: আঞ্চলিক উত্তেজনার মধ্যে সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন জোরদার করেছে ইরান। দেশটির সেনাবাহিনী বলছে, শত্রুপক্ষের যেকোনো অনুপ্রবেশ মোকাবিলায় তাদের স্থলবাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি ইরানে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে দেশটির সামরিক নেতৃত্ব।
শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।মানচিত্র দেখুন

ইরানের স্থলবাহিনীর উপপ্রধান সাইরোস আমানোল্লাহি জানিয়েছেন, সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের আধুনিক অস্ত্র ও উন্নত সামরিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়েছে। তাঁর দাবি, বাহিনীর সামগ্রিক যুদ্ধপ্রস্তুতি এখন অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, দেশের সীমান্ত অতিক্রম করে কোনো শত্রুপক্ষ ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে মোতায়েন করা সেনারা তাদের প্রতিহত করতে প্রস্তুত। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে আরও কঠোর বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে সামরিক বাহিনী সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবে।

আলী আবদুল্লাহি বলেন, যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের নৌবাহিনী কার্যকর, দৃঢ় ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রতিপক্ষের সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষায়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি বর্তমানে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত সংঘাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।নতুন ভাষা শিখুন

ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দেশটির নিয়মিত নৌবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।ছবি: সংগৃহীত, সূত্র: মেহের নিউজ

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!