শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

আবুধাবি-দুবাইয়ের বন্দর এলাকা এবার খালির নির্দেশ ইরানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:২০ পিএম

আবুধাবি-দুবাইয়ের বন্দর এলাকা এবার খালির নির্দেশ ইরানের

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দুবাইয়ের জেবেল আলি বন্দর এবং আবুধাবির খলিফা ও ফুজাইরাহ বন্দর এলাকার আশপাশ থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ‘বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।’
এদিকে ইরানি বাহিনী ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরান তাদের উন্নত অস্ত্রের ব্যবহার বাড়াবে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও বেশি ক্ষমতাসম্পন্ন অন্যান্য ক্ষেপণাস্ত্র।
এরই মধ্যে ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। পাশাপাশি কার্যত বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালি, যার মাধ্যমে বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!