মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:১১ পিএম

সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে হামলা

ডেইলি খবর ডেস্ক: এবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান,প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযান পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।তথ্যসূত্র: আলজাজিরা। ছবি : সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!