ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ওপর নির্ভরশীল দেশগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা শুধু যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, বরং এটি সবার যৌথ দায়িত্ব হওয়া উচিত।
ট্রাম্প জানান, নিরাপদ ও স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং প্রয়োজনীয় সহায়তাও দেবে।তিনি আরও দাবি করেন, সামরিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানকে দুর্বল করে দিয়েছে।
একই সঙ্গে তিনি বলেন, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়লে অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। সূত্র : শাফাক নিউজ

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :