সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৩৬ এএম

ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্তে অনড় থাকার কথা জানিয়েছে ইরান৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘‘আমাদের শর্তগুলো স্পষ্ট৷ সেগুলো পূরণ হলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকে এগিয়ে যাওয়া সম্ভব৷ আমরা শর্ত থেকে সরে আসব না৷’’

রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে এই খবর জানানো হয়৷

আরাঘচি বলেন, ‘‘আমরা কূটনীতি বা আলোচনার দরজা কখনো বন্ধ করিনি৷ একই সঙ্গে নিজেদের অধিকার থেকেও কখনো সরে আসিনি৷’’

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর লক্ষ্যে ইরান সাত দিনের একটি পরিকল্পনা তুলে ধরেছে৷ ইরানের দাবি, এর ফলে কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শেষ হতে পারে৷ এদিকে, শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প৷

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছিৃ তাদের চুক্তি প্রত্যাখ্যান করেছি৷ তারা এমন একটি সমঝোতা করতে চায়, যেন তারা অবিলম্বে প্রণালিটি খুলে দিতে পারে৷ কারণ তারা খুব বাজেভাবে হেরে যাচ্ছে৷’’

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি বলেন, ‘‘ইরানিরা মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া দেখেছে৷ কিন্তু মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনো আমাদের কাছে কিছু জানানো হয়নি৷’’ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!