রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ইরান খারাপ আচরণ করলে আবার হামলা হতে পারে : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৫৯ এএম

ইরান খারাপ আচরণ করলে আবার হামলা হতে পারে : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরান ‘খারাপ আচরণ’ করলে আবারও সামরিক হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য নতুন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান যদি খারাপ কিছু করে বা ভুল পদক্ষেপ নেয়, তাহলে আবার হামলা হতে পারে- এটা সম্ভব। তবে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘ভালো অবস্থানে’ রয়েছে এবং তেহরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কারণ তারা ‘ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে’।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান এখন তাদের নেতৃত্ব নিয়েও বিভ্রান্ত। কে নেতৃত্ব দিচ্ছে, সেটিও তারা নিশ্চিত নয়। এ সময় তিনি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কথা উল্লেখ করে বলেন, তিনি আর নেই।ইরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে ট্রাম্প জানান, ১৪ দফার একটি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। তারা আমাকে চুক্তির মূল ধারণা জানিয়েছে, এখন তারা সুনির্দিষ্ট ভাষা পাঠাবে।বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!