মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

পুতিনের সঙ্গে বৈঠক ‘যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’র সুযোগ : আরাঘচি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৫৯ এএম

পুতিনের সঙ্গে বৈঠক ‘যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’র সুযোগ : আরাঘচি

ডেইলি খবর ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠক চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার। 
রাশিয়ায় পৌঁছানোর পর ইরানি গণমাধ্যমকে আরাঘচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি এই সফরে এসেছেন।আরাঘচি বলেন, আজকের বৈঠকটি যুদ্ধের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি ভালো সুযোগ তৈরি হবে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বিষয়ে দুই দেশের মধ্যে পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি।বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে।এর আগে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আব্বাস আরাঘচি আজ ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!