ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিটের পাহারায় বন্দরে পৌঁছেছে দেশটির একটি চালবাহী জাহাজ। ওমান সাগর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়। ইরানের দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।
ইরানের আধা-সরকারি সংবাদ সং¯’া ফারস নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যব¯’া করা হয়। সূত্র: মিডল ইস্ট আই

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :