আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর-এর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যা মার্কিন জনগণ চায় না। খবর: আলজাজিরাশনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন, “এই যুদ্ধ আমেরিকার জনগণের পছন্দ নয়, তবুও এতে যুক্তরাষ্ট্রকে টেনে আনা হয়েছে এবং আমাদের সেনাদের ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।”
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হ্যারিস তার বক্তব্যে বর্তমান পররাষ্ট্রনীতির সমালোচনা করেন এবং দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করতে পারে।
তবে হ্যারিসের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, “কেউ কি সত্যিই মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে তা কেউ বলে দিতে পারে?”এখন পর্যন্ত ট্রাম্প সরাসরি হ্যারিসের মন্তব্যের কোনো জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে ‘পরম মিত্র’ হিসেবে অভিহিত করেছেন।পোস্টে তিনি লেখেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’ইসরায়েলিদের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। সংঘাতের কঠিন সময়ে অন্য অনেকে তাদের আসল রূপ দেখালেও ইসরায়েল শক্তভাবে লড়াই করে এবং জানে কীভাবে জিততে হয়!’
ঠিক একদিন আগেই ট্রাম্প ইসরায়েলকে বলেছিলেন, লেবাননে বোমাবর্ষণ করা যাবে না এবং ‘যথেষ্ট হয়েছে, এবার থামা উচিত’। তার পরদিনই তিনি এসব মন্তব্য করেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি জানিয়েছেন, তিনি ২০২৮ সালে আবারো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :